1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“ধর্ম অবমাননার মামলায় কারাবন্দি বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্ত”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩৬ বার পঠিত

 

ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ থেকে জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল ২০২৬) সকালে তিনি কারাগার থেকে মুক্তি লাভ করেন।

এ তথ্য নিশ্চিত করে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর সিনিয়র জেল সুপার হালিমা খাতুন জানান, রোববার তার জামিনের কাগজপত্র কারাগারে পৌঁছায় এবং যাচাই-বাছাই শেষে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়।

এ বিষয়ে তার আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, গত বছরের ২০ নভেম্বর দায়ের করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আবুল সরকার জামিনের আবেদন করেন। পরে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেন-এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ৫ এপ্রিল তাকে ৬ মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত বছরের ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরা এলাকায় একটি পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। ওই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরবর্তীতে ১৯ নভেম্বর রাতে মাদারীপুরে একটি গানের আসর থেকে তাকে আটক করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল এবং আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News