1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“তুচ্ছ বিরোধে হত্যাকাণ্ড: ২ বছর ১০ মাস পর রহস্য উদ্ঘাটন, আসামি গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১২৭ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

দীর্ঘ ২ বছর ১০ মাস পর গাজীপুরে তুচ্ছ বিরোধের জেরে সংঘটিত এক হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পিবিআই। এ ঘটনায় এজাহারনামীয় ১ নম্বর আসামি মোঃ শাওন মিয়া (৩০)-কে গ্রেফতার করা হয়েছে। গত ১২ এপ্রিল ২০২৬ দুপুরে তাকে গ্রেফতার করা হয়।

ঘটনার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে সন্ধ্যা আনুমানিক ৬:৩০ ঘটিকায় ভিকটিম মাসুদ রানা কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে পূর্বপরিকল্পিতভাবে আসামিরা তার গতিরোধ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করে। পরে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে তিনি মারা যান।

এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে জিএমপি সদর থানায় মামলা (নং–২৯, তারিখ–২০/০৫/২০২৩, ধারা–৩০২/১১৪/৩৪ পেনাল কোড) দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পর পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে মামলাটি পিবিআই গাজীপুর জেলায় হস্তান্তর করা হয়।

পরবর্তীতে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পিবিআই ১২ এপ্রিল ২০২৬ তারিখে চট্টগ্রামের মীরসরাই থানাধীন দক্ষিণ ওয়াহেদপুর এলাকা থেকে শাওন মিয়াকে গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে এবং পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে।

তদন্তে জানা যায়, মাত্র ২০০ টাকা পাওনাকে কেন্দ্র করে ভিকটিমের সঙ্গে আসামির পূর্ব বিরোধ ছিল। ঘটনার দিন বাকবিতণ্ডার এক পর্যায়ে ধাক্কাধাক্কির সময় ভিকটিম আসামিকে আঘাত করলে ক্ষিপ্ত হয়ে শাওন মিয়া ভিকটিমের কাছ থেকে ছুরি কেড়ে নিয়ে তার বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরবর্তীতে মারা যান।

ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে এবং মামলার তদন্ত চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News