1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

“ইরানের বন্দর অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১১২ বার পঠিত

 

আজ সোমবার (১৩ এপ্রিল ২০২৬) থেকে ইরানের সব বন্দর অবরোধ করার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। পাকিস্তানে ওয়াশিংটন-তেহরানের শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, ইরানের বন্দরগুলোতে প্রবেশকারী ও সেখান থেকে বের হওয়া সব ধরনের সামুদ্রিক ট্রাফিকের ওপর এই অবরোধ কার্যকর হবে। পারস্য উপসাগর ও ওমান উপসাগরসহ ইরানের উপকূলীয় এলাকায় যাতায়াতকারী সব দেশের জাহাজই এর আওতায় পড়বে।

তবে ইরানি নয় এমন বন্দরের সঙ্গে যাতায়াতকারী জাহাজের ক্ষেত্রে হরমুজ প্রণালিতে চলাচলের স্বাধীনতায় বাধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে। বাংলাদেশ সময় রাত ৮টা (স্থানীয় সময় সকাল ১০টা) থেকে এ অবরোধ কার্যকর হবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেছেন, মার্কিন নৌবাহিনীর ওপর হামলা হলে কঠোর জবাব দেওয়া হবে এবং ইরানকে ট্রানজিট টোল প্রদানকারী যেকোনো জাহাজ আটক করা হতে পারে।

অন্যদিকে, ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরান কোনো হুমকির কাছে নতি স্বীকার করবে না।

এছাড়া ইসলামি বিপ্লবী গার্ড কর্পস এক বিবৃতিতে বলেছে, যেকোনো অগ্রসরমান সামরিক জাহাজকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং এ ধরনের পরিস্থিতিতে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ফলে ইরান-যুক্তরাষ্ট্র সম্পর্ক ঘিরে নতুন করে উত্তেজনা বাড়ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News