
আওয়ামী লীগ সরকারের সময় অর্থনৈতিক সক্ষমতা না বাড়িয়ে বাজেটের আকার বড় করায় আর্থিক চাপ তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন খন্দকার আব্দুল মুক্তাদির। তবে তিনি আশ্বস্ত করে বলেছেন, আগামী বাজেটে নতুন করে বাড়তি কর আরোপ করা হবে না।
সোমবার (১৩ এপ্রিল ২০২৬) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত প্রাক-বাজেট আলোচনায় তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, অপ্রয়োজনীয় প্রকল্পে বিপুল অর্থ ব্যয় করা হলেও তার প্রত্যাশিত সুফল পাওয়া যাচ্ছে না। ফলে অর্থনীতির ওপর চাপ তৈরি হয়েছে।
জ্বালানি তেল প্রসঙ্গে তিনি বলেন, এলএনজি ও অপরিশোধিত তেল উচ্চমূল্যে আমদানি করতে হওয়ায় দাম সমন্বয় করা কঠিন হয়ে পড়ছে। যদি জ্বালানি তেলের অন্তত দুই মাসের মজুত রাখা যেত, তাহলে স্পট মার্কেট থেকে ভর্তুকি দিয়ে কিনতে হতো না।
এ সময় ডিসিসিআই সভাপতি তাসকিন আহমেদ বলেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও উত্তেজনার কারণে দেশের আমদানি-রফতানিনির্ভর ব্যবসা চ্যালেঞ্জের মুখে পড়ছে, যার ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে।
Leave a Reply