1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সশস্ত্র বাহিনীকে উচ্চ আদর্শে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬
  • ১১৪ বার পঠিত

সশস্ত্র বাহিনী কোনো ব্যক্তি, দল বা পরিবারের সম্পদ নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে বাহিনীকে সর্বদা সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকার আহ্বান জানান তিনি।

রোববার (১২ এপ্রিল) ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনীর দরবারে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, পিলখানার ঘটনার পরবর্তী সময়ে নানা কর্মকাণ্ডের মাধ্যমে সেনাবাহিনীকে বিতর্কিত করার চেষ্টা হয়েছিল। ওই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, “আমরা এমন একটি সশস্ত্র বাহিনী চাই, যাদেরকে বহিঃশক্তি সমীহ করবে এবং দেশের জনগণ আস্থায় রাখবে। পেশাদারিত্বের প্রশ্নে কোনো আপস না করে বাহিনীকে সবসময় একটি সুউচ্চ আদর্শিক অবস্থানে থাকতে হবে।”

তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় মর্যাদা রক্ষায় জিয়াউর রহমান সশস্ত্র বাহিনীর প্রতিটি স্তরে যে দেশপ্রেমের চেতনা জাগিয়ে তুলেছিলেন, তা যেন কখনো নিভে না যায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News