1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

“মানিকগঞ্জে ভোজ্যতেল মজুদে অনিয়ম: র‌্যাব-৪ এর অভিযানে ১ প্রতিষ্ঠানকে জরিমানা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩১ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

মানিকগঞ্জের সদর থানা এলাকায় ভোজ্যতেল মজুদ ও বিভিন্ন অনিয়মের অভিযোগে এক প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-৪।

র‌্যাব সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বাজার মনিটরিং কার্যক্রমও পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় ৯ এপ্রিল ২০২৬ তারিখ বিকালে মানিকগঞ্জ সদর এলাকায় একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মেসার্স আল মাসুদ জেনারেল স্টোর-এ ভোজ্যতেলসহ খাদ্যসামগ্রী অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণ এবং মজুদের বৈধ কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হওয়ায় ১ লক্ষ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সিদ্দিকিয়া ট্রেডিং কর্পোরেশন-কে আইনসম্মত ও স্বাস্থ্যকর পরিবেশে পণ্য সংরক্ষণের জন্য নির্দেশনা প্রদান করা হয়।

র‌্যাব জানিয়েছে, ভোজ্যতেলের মজুদদারি, কালোবাজারি ও কৃত্রিম সংকট রোধে তাদের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News