1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

“ফরিদপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখ গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ১২০ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ফরিদপুর জেলার ভাঙ্গা থানার সংঘবদ্ধ ধর্ষণ মামলার প্রধান আসামি সাদ্দাম শেখ (৩০)-কে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, গত ৩১ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যা আনুমানিক ৭:৩০ ঘটিকায় আসামি সাদ্দাম শেখ মোবাইল ফোনের মাধ্যমে ভিকটিমকে ঘোরাফেরার কথা বলে ফরিদপুরের ভাঙ্গা থানাধীন ঘরুয়া এলাকায় ডেকে নেয়। পূর্ব পরিচিত হওয়ায় ভিকটিম সরল বিশ্বাসে সেখানে গেলে সাদ্দামসহ অন্যান্য আসামিরা সংঘবদ্ধভাবে ভিকটিমকে মারধর করে এবং তার ইচ্ছার বিরুদ্ধে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় ভিকটিমের কাছ থেকে প্রায় ৮০,০০০ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার ও নগদ ৩,৫৭০ টাকা ছিনিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় ভিকটিম ভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলে মামলা নং-৮৮, তারিখ ০১/০৪/২০২৬, পেনাল কোড ১৮৬০ এর ৩২৩/৩৭৯ ধারাসহ নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯(৩)/৩০ ধারায় মামলা রুজু হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র‌্যাব-১০ এর সহায়তা কামনা করলে র‌্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে।

পরবর্তীতে ৯ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ফরিদপুর কোতয়ালী থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি সাদ্দাম শেখকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News