1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

“ডোমারে যৌথ অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৩৫ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

নীলফামারীর ডোমার উপজেলায় র‌্যাব-১৩, উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর যৌথ ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন অনিয়মের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, “বাংলাদেশ আমার অহংকার” স্লোগানকে ধারণ করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) নিয়মিতভাবে মাদক, অস্ত্র, চোরাচালান ও অবৈধ মজুতদারির বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ৯ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর ১:০৫ থেকে ২:১৫ ঘটিকা পর্যন্ত নীলফামারী জেলার ডোমার উপজেলার বিভিন্ন বাজারে যৌথ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে ভেজাল খাদ্য সংরক্ষণ, অবৈধ পলিথিন মজুত এবং সয়াবিন তেল অবৈধভাবে মজুতের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ও পরিবেশ সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

জরিমানাকৃত প্রতিষ্ঠানগুলো হলো—
১। মেসার্স ফারুক ট্রেডার্সের মোঃ রেজাউল করিমকে ১,০০,০০০ টাকা
২। মেসার্স শহিদুল এন্ড সন্সের মোঃ মহিদুল ইসলামকে ৫০,০০০ টাকা
৩। ব্যবসায়ী মোঃ সাবেদ আলীকে ৫০,০০০ টাকা

মোট জরিমানার পরিমাণ ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা।

র‌্যাব-১৩ জানিয়েছে, অবৈধ মজুতদারি, অতিরিক্ত দামে পণ্য বিক্রি ও খাদ্যে ভেজাল প্রতিরোধে তাদের অভিযান ও গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News