
ঢাকা মহানগরীর কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষা মূলকভাবে নতুন পদ্ধতি চালু হচ্ছে। জ্বালানি সংকট, তীব্র যানজট ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তবতা বিবেচনায়, সপ্তাহে শনি, সোম ও বুধবার সশরীরে (অফলাইনে) ক্লাস চলবে। বাকি দিনগুলোতে অনলাইনে পাঠদান কার্যক্রম হবে, যেখানে শিক্ষকরা স্কুলে এসে অনলাইনে ক্লাস নেবেন। শুক্রবার সাপ্তাহিক ছুটি থাকবে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এ তথ্য জানান। তিনি বলেন, এটি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে এবং সফল হলে ধীরে ধীরে সারাদেশে প্রয়োগ করা যেতে পারে।
শিক্ষামন্ত্রী আরও উল্লেখ করেন, ঢাকা মহানগরীর শিক্ষার্থীর সংখ্যা বেশি যে প্রতিষ্ঠানগুলো সেখানে প্রথমে এই ব্যবস্থা চালু হবে। তবে সব প্রতিষ্ঠানে বাধ্যতামূলক করা হচ্ছে না। সব ক্ষেত্রে লক্ষ্য থাকবে যাতে শিক্ষাব্যবস্থায় কোনো ব্যাঘাত না ঘটে।
Leave a Reply