1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

২০ এপ্রিল থেকে শুরু হামের টিকাদান, মজুত স্থিতিশীল: স্বাস্থ্যমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ৫৭ বার পঠিত

 

দেশে হামের টিকার মজুত স্থিতিশীল রয়েছে এবং আগামী ২০ এপ্রিল থেকে সারাদেশে টিকাদান কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনে হামের বিষয়ে প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এ সময় প্রশ্ন করেন রুমিন ফারহানা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, পূর্ববর্তী সময়ের টিকা ব্যবস্থাপনায় অবহেলার কারণে পরিস্থিতি জটিল হয়ে উঠেছিল, তবে সরকার এখন সেই সংকট কাটিয়ে উঠছে। তিনি আশ্বস্ত করেন, হামের টিকা নিয়ে বর্তমানে কোনো সংকট নেই।

সংসদে দেওয়া বক্তব্যে তিনি আরও জানান, দেশে ইতোমধ্যে ২ কোটি ১৯ লাখ হামের টিকা পাওয়া গেছে এবং পর্যাপ্ত মজুত রয়েছে। দুর্নীতি ও বিলম্ব এড়াতে এবার টেন্ডার প্রক্রিয়া বাদ দিয়ে সরাসরি ইউনিসেফ থেকে টিকা সংগ্রহ করা হচ্ছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News