
ইরানে ‘নরক নামিয়ে আনার’ হুমকি দেওয়ার পর নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার ঠিক আগে অবস্থান পরিবর্তন করেছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সামরিক পদক্ষেপ স্থগিত রেখে অন্তত দুই সপ্তাহের জন্য বিরতি দিতে সম্মত হয়েছেন।
তবে এই স্থগিতাদেশের সঙ্গে একটি শর্ত জুড়ে দিয়েছেন ট্রাম্প। তিনি জানিয়েছেন, ইরান যদি সম্পূর্ণ নিরাপদভাবে হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত রাখে, তাহলে এই বিরতি কার্যকর থাকবে; অন্যথায় যুদ্ধবিরতি ভঙ্গ হবে।
এদিকে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স দাবি করেছেন, ইরানে পরিচালিত সামরিক অভিযানের বেশিরভাগ লক্ষ্য সফলভাবে অর্জিত হয়েছে।
যুদ্ধবিরতির ঘোষণার আগে ইরানের প্রধান তেল রফতানি কেন্দ্র খারগ দ্বীপ-এ একাধিক বিস্ফোরণের খবর পাওয়া গেছে। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ‘মেহের নিউজ’ এই তথ্য জানিয়েছে।
Leave a Reply