
সারা দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও তার উপসর্গে ১১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০ জন সন্দেহজনক হাম রোগী এবং ১ জন নিশ্চিত হামে আক্রান্ত।
স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুমের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ১,২৩৬ জন। ১৫ মার্চ থেকে ৭ এপ্রিল পর্যন্ত এ সংখ্যা দাঁড়িয়েছে ৯,৮৮৩ জন। একই সময়ে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ২২৪ জন, এবং মোট মৃত্যু হয়েছে ২১ জন।
সন্দেহজনক হাম রোগে হাসপাতাল ভর্তি হয়েছেন ৬,৮৮৩ জন। সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৪,৬৩৫ জন। মৃত্যুর হিসাবে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় সবচেয়ে বেশি ৬ জনের মৃত্যু হয়েছে।
হাম ও উপসর্গজনিত রোগের পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply