1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

“শ্রীনগরের অস্ত্র মামলার পলাতক আসামি মিলন যশোরে গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৩৪ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানার একটি অস্ত্র মামলার অন্যতম পলাতক আসামি মিলন হোসেন (৪০)’কে যশোর জেলার বাঘারপাড়া এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-১০।

র‌্যাব সূত্রে জানা যায়, ০৬ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোর আনুমানিক ৬:০০ ঘটিকায় র‌্যাব-১, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি টহল দল মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানাধীন আল-আমিন বাজার এলাকায় মাদক সংক্রান্ত গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এ সময় একটি প্রাইভেট কারে থাকা আসামিরা র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে এবং ধস্তাধস্তিতে লিপ্ত হয়। একপর্যায়ে কয়েকজন আটক হলেও মিলন হোসেন কৌশলে পালিয়ে যায়।

পরবর্তীতে আটককৃত আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ০২টি বিদেশি পিস্তল, ০২টি ম্যাগাজিন ও ১৫ রাউন্ড তাজা কার্তুজসহ ব্যবহৃত প্রাইভেট কার জব্দ করা হয়। এ ঘটনায় শ্রীনগর থানায় মামলা নং-০৪, তারিখ-০৬/০৯/২০২৫ খ্রি., ধারা-১৯অ/১৯(ঋ) অস্ত্র আইন, ১৮৭৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়।

দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে ০৬ এপ্রিল ২০২৬ তারিখ রাত আনুমানিক ১০:৫০ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-২, শ্রীনগর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্যপ্রযুক্তির সহায়তায় র‌্যাব-৬ এর সহযোগিতায় যশোর জেলার বাঘারপাড়া এলাকা থেকে আসামি মিলন হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News