1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

দোহারে গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি নোয়াখালী থেকে গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ৭৮ বার পঠিত

রাজধানীর দোহার এলাকায় গৃহবধূ হত্যা মামলার প্রধান আসামি মো. ইসমাইল হোসেন (৩৬)-কে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব জানায়, পারিবারিক কলহের জেরে গত ১৪ মার্চ ভোরে দোহার উপজেলার নয়াবাড়ী এলাকায় ভিকটিমকে ডেকে এনে নির্মমভাবে হত্যা করা হয়। ঘটনার পর ভিকটিমের পরিবারের অভিযোগে দোহার থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

এরই ধারাবাহিকতায় ৭ এপ্রিল সকালে গোপন সংবাদের ভিত্তিতে চরজব্বার এলাকা থেকে অভিযান চালিয়ে প্রধান আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News