1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন

জ্বালানি ও ভোজ্য তেলের বাজার নিয়ন্ত্রণে র‍্যাব-৮ এর অভিযান জোরদার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১৩৭ বার পঠিত

বাজারে জ্বালানি ও ভোজ্য তেলের অস্থিতিশীলতা মোকাবিলায় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৮) বরিশালে অভিযান জোরদার করেছে।

র‍্যাব জানায়, চলমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফার আশায় জ্বালানি ও ভোজ্য তেল মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। এ অবস্থায় মজুতদারদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে তারা।

এরই ধারাবাহিকতায় বরিশাল সদর এলাকার যমুনা পেট্রোল ডিপো, বিভিন্ন পেট্রোল পাম্প, চকবাজার ও হাটখোলা বাজারের ভোজ্য তেলের গুদাম পরিদর্শন করা হয়।

র‍্যাব-৮ জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে। কোথাও অবৈধ মজুত বা কৃত্রিম সংকটের তথ্য পেলে দ্রুত আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News