
গোবিন্দগঞ্জ এলাকায় বিশেষ অভিযানে ৫৯৫ পিস ইয়াবা ও নগদ ৭২ হাজার টাকাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩)।
র্যাব জানায়, ৭ এপ্রিল গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ঢাকাগামী একটি নাবিল পরিবহনের বাসে অভিযান চালানো হয়। এ সময় তল্লাশিতে আসামিদের কাছ থেকে ৫৯৫ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭২,০০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মো. মহারাজ মীর (৪৫) ও মো. সাহাদত হোসেন (৩৬)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করছিলেন।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply