
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর ইরানে হামলার হুমকির পর বিশ্ববাজারে স্বর্ণ ও রুপার দামে পতন দেখা গেছে।
বর্তমানে স্বর্ণের দাম প্রতি আউন্সে ৪,৬৫৪ ডলার, যা ০.৪৯ শতাংশ কমেছে। অন্যদিকে রুপার দাম ১.২০ শতাংশ কমে প্রতি আউন্স ৭২ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্লেষকদের মতে, এই দরপতনের প্রভাব দেশের বাজারেও পড়তে পারে। ফলে বাংলাদেশে প্রতি ভরি স্বর্ণের দাম কমার সম্ভাবনা রয়েছে।
এই পরিবর্তনের অন্যতম কারণ হিসেবে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্যকে দেখা হচ্ছে। তিনি ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাওয়ার ইঙ্গিত দিয়ে আরও কঠোর হামলার হুঁশিয়ারি দিয়েছেন।
তার এই যুদ্ধমুখী অবস্থান বিশ্ববাজারে অনিশ্চয়তা তৈরি করেছে। এতে বিনিয়োগকারীদের মধ্যে উদ্বেগ বেড়েছে এবং মূল্যবান ধাতুর বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে।
অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সংঘাত দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা বেড়ে যাওয়ায় স্বর্ণ-রুপার দামে এই পতন দেখা দিয়েছে।
Leave a Reply