
চৈত্র সংক্রান্তি উপলক্ষে আগামী ১৩ এপ্রিল রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান জেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।
রোববার (৫ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা ইয়াসমিন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তিন পার্বত্য জেলার বাইরে দেশের অন্যান্য স্থানে সংশ্লিষ্ট জনগোষ্ঠীর জন্য এটি ঐচ্ছিক ছুটি হিসেবে প্রযোজ্য হবে।
Leave a Reply