1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

অস্ট্রেলিয়ায় শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৩৪ বার পঠিত

 

জনপ্রিয় ইসলামী বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারি-এর পর এবার বাংলাদেশের বিশিষ্ট ইসলামি ব্যক্তিত্ব শায়খ আহমাদুল্লাহ-র ভিসা আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।

রোববার (৫ এপ্রিল) স্থানীয় সময় দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়। সিডনিভিত্তিক সংবাদমাধ্যম দ্য ডেইলি টেলিগ্রাফ-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, শায়খ আহমাদুল্লাহর বিরুদ্ধে ইহুদিবিদ্বেষী ও উগ্রবাদী বক্তব্যের অভিযোগ ওঠার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে একই ধরনের অভিযোগে মিজানুর রহমান আজহারিকেও দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল।

জানা গেছে, শায়খ আহমাদুল্লাহ সিডনিতে একটি পূর্বনির্ধারিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা থাকলেও তার আগেই অস্ট্রেলিয়া ত্যাগ করেন। এরপরই দেশটির অভিবাসন বিভাগ তার ভিসা বাতিল করে। ফলে তিনি পুনরায় অস্ট্রেলিয়ায় প্রবেশ করতে পারবেন না।

অস্ট্রেলিয়ার সহকারী অভিবাসন মন্ত্রী ম্যাট থিসলথওয়েট বলেন, ইহুদিবিদ্বেষী বা ইসলামভীতি ছড়ায়—এমন কোনো ব্যক্তির প্রতি অস্ট্রেলিয়ার কোনো সহনশীলতা নেই। মাইগ্রেশন আইন অনুযায়ী এ ধরনের ভিসা বাতিলের পূর্ণ ক্ষমতা সরকারের রয়েছে।

‘লিগ্যাসি অব ফেইথ’ কর্মসূচিতে অংশ নিতে তিনি অস্ট্রেলিয়া সফরে গিয়েছিলেন। সফরের অংশ হিসেবে মেলবোর্ন, সিডনি, ক্যানবেরা, অ্যাডিলেড ও পার্থে তার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা থাকলেও ভিসা বাতিলের কারণে তা আর সম্ভব হয়নি।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News