1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাট একসাথে গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঢাকা মেট্রো-উত্তর) এর উত্তরা সার্কেল টিম আজ (৫ এপ্রিল ২০২৬) বিকাল ৫টায় ঢাকা মহানগরের ডেমরা থানাধীন সেনোয়ারা গ্রীন পার্ক ও নারায়ণগঞ্জের চনপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুখ্যাত হেরোইন সম্রাজ্ঞী ও ইয়াবা সম্রাটকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃতরা হলেন:

  • হেরোইন সম্রাজ্ঞী: হোসনে আরা বেগম (৩৮), স্থায়ী সাং- চারগাঁও, বিত্তারা ইউপি, থানা-শ্রীনগর, মুন্সিগঞ্জ।
  • ইয়াবা সম্রাট: মোঃ ইদ্রিস (৪৫), স্থায়ী সাং- দৌয়াপাড়া, ডাকঘর- গৌরীপুর, থানা-দাউদকান্দি, কুমিল্লা।

উদ্ধারকৃত আলামত:

  • ইয়াবা: ২০,৫০০ পিস
  • হেরোইন: ৪০০ গ্রাম
  • নগদ টাকা: ৫০,০০০ টাকা
  • মোবাইল: ২টি

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, হোসনেয়ারা বেগম যশোরের বেনাপোল সীমান্ত থেকে হেরোইন সংগ্রহ করে পুরান ঢাকার দয়াগঞ্জসহ বিভিন্ন স্পটে বিক্রি করতেন। অপরদিকে, মোঃ ইদ্রিস কুমিল্লা সীমান্ত থেকে ইয়াবা চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করে নারায়ণগঞ্জ ও ঢাকার বিভিন্ন স্থানে সরবরাহ করতেন।

মাদক উদ্ধার স্পট ভিন্ন হওয়ায় দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে এবং তদন্ত চলমান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News