1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

“সাউন্ড সিস্টেমে ত্রুটিতে ৪০ মিনিট সংসদ অধিবেশন মুলতবি”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১০৪ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

জাতীয় সংসদের সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে প্রায় ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি করা হয়েছে। রোববার (০৫ এপ্রিল) বিকাল ৫টা ৫৬ মিনিটে স্পিকার হাফিজ উদ্দিন আহমাদ এ ঘোষণা দেন।

এর আগে বিকাল সাড়ে ৩টায় স্পিকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের অষ্টম দিনের কার্যক্রম শুরু হয়। শুরু থেকেই সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দিলে সংসদ সদস্যরা একে অপরের বক্তব্য স্পষ্টভাবে শুনতে পারেননি।

এক পর্যায়ে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সংসদে দাঁড়িয়ে মাইকে সমস্যা হওয়ার বিষয়টি স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।

পরিস্থিতি বিবেচনায় স্পিকার জানান, মাইকে বিভ্রাটের কারণে সংসদের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হচ্ছে। তিনি ৪০ মিনিটের জন্য অধিবেশন মুলতবি ঘোষণা করেন, যার মধ্যে ২০ মিনিট মাগরিবের আজান এবং বাকি সময় সাউন্ড সিস্টেম ঠিক করার জন্য নির্ধারণ করা হয়।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ১২ মার্চ শুরু হয় এবং প্রথম দিনেও একই ধরনের মাইক বিভ্রাটের কারণে কিছু সময়ের জন্য অধিবেশন মুলতবি করা হয়েছিল।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News