1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

খাদ্যবান্ধব কর্মসূচিতে ৫৫ লাখ পরিবার পাচ্ছে ১৫ টাকা কেজির চাল: খাদ্য প্রতিমন্ত্রী

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১২৫ বার পঠিত

খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী জানিয়েছেন, দেশের হতদরিদ্র জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৪৯৫টি উপজেলায় ৫৫ লাখ পরিবারকে বছরে ৬ মাস প্রতি কেজি ১৫ টাকা দরে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে।

তিনি আরও জানান, ২০২৫-২৬ অর্থবছরে এ খাতে ১০ লাখ মেট্রিক টন চাল বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে ইতোমধ্যে ৭.৯৩ লাখ মেট্রিক টন বিতরণ করা হয়েছে। পাশাপাশি পুষ্টি চাহিদা পূরণে ২৪৮টি উপজেলায় পুষ্টিচাল সরবরাহ করা হচ্ছে।

বাজারদর নিয়ন্ত্রণে ওএমএস কার্যক্রমের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে চাল ও আটা বিক্রি অব্যাহত রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News