1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

ইসফাহানে মার্কিন সি-১৩০ বিমান ভূপাতিতের দাবি ইরানের

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পঠিত

ইরান দাবি করেছে, তারা যুক্তরাষ্ট্রের আরেকটি সামরিক বিমান ধ্বংস করেছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর ইসফাহানে নিখোঁজ মার্কিন পাইলটকে উদ্ধারের অভিযানে থাকা একটি বিমানকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রোববার (৫ এপ্রিল) আইআরজিসি জানায়, ভূপাতিত বিমানটি ছিল একটি সি-১৩০ হারকিউলিস, যা নিখোঁজ মার্কিন বিমান সেনাকে খুঁজে বের করার মিশনে নিয়োজিত ছিল।

ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ‘ফারাজ রেঞ্জার্স’ নামের একটি পুলিশ কমান্ডো ইউনিট এই বিমানটি ধ্বংস করে। তাদের দাবি, বিমানটি অনধিকার প্রবেশ করে ‘শত্রু শক্তির রসদ সরবরাহে’ ব্যবহৃত হচ্ছিল।

লকহিড সি-১৩০ হারকিউলিস যুক্তরাষ্ট্রে নির্মিত একটি বহুল ব্যবহৃত চার ইঞ্জিনবিশিষ্ট টার্বোপ্রপ সামরিক পরিবহন বিমান। এটি মূলত কৌশলগত কার্গো পরিবহন, প্যারাট্রুপার নামানো এবং জরুরি উদ্ধার অভিযানে ব্যবহৃত হয়।

১৯৫৪ সালে প্রথম উড্ডয়নের পর থেকে এটি বিশ্বের দীর্ঘতম সময় ধরে উৎপাদনে থাকা সামরিক বিমানগুলোর একটি এবং বর্তমানে ৬০টির বেশি দেশে ব্যবহৃত হচ্ছে।

সামরিক বাহিনীতে এই বিমানের প্রধান কাজের মধ্যে রয়েছে সৈন্য পরিবহন, কার্গো ড্রপ, চিকিৎসা সহায়তা, দুর্যোগ ত্রাণ এবং অগ্নিনির্বাপণ কার্যক্রম।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News