1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

যাত্রাবাড়ীতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি র‍্যাবের অভিযানে গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৪ এপ্রিল, ২০২৬
  • ১১৬ বার পঠিত

স্টাফ রিপোর্টার:
রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ মাজেদ মঞ্জু (৪০)কে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

র‍্যাব সূত্রে জানা যায়, শনিবার (৪ এপ্রিল ২০২৬) বিকেল আনুমানিক ৩টা ১০ মিনিটে র‍্যাব-১০ এর যাত্রাবাড়ী ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি’র যাত্রাবাড়ী থানাধীন কোনাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত মাজেদ মঞ্জু যাত্রাবাড়ী থানার একটি মাদক মামলায় (মামলা নং-৪৮(১২)১৯) ১ বছরের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। তিনি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে আত্মগোপনে ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।

র‍্যাব আরও জানায়, আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করে পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News