1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্য সংকটে পাকিস্তানে জ্বালানির দামে রেকর্ড বৃদ্ধি, এক মাসে দ্বিতীয় দফা সমন্বয়

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পঠিত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম অস্বাভাবিক হারে বেড়েছে, যার সরাসরি প্রভাব পড়েছে পাকিস্তান-এ। এক মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো দেশটিতে জ্বালানির দাম বাড়ানো হয়েছে, যেখানে ডিজেল ও পেট্রোলের দাম বেড়েছে যথাক্রমে ৫৫ ও ৪৩ শতাংশ। বিষয়টি জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার (২ এপ্রিল) ঘোষিত নতুন দামে পেট্রোলের মূল্য লিটারপ্রতি ১৩৭ রুপি বেড়ে দাঁড়িয়েছে ৪৫৮.৪ পাকিস্তানি রুপিতে, যা ৪৩ শতাংশ বৃদ্ধি। অন্যদিকে হাই-স্পিড ডিজেলের দাম ১৮৫ রুপি বেড়ে ৫২০.৩৫ রুপিতে পৌঁছেছে— যা দেশটির ইতিহাসে অন্যতম বড় মূল্যবৃদ্ধি হিসেবে বিবেচিত হচ্ছে।

এছাড়া কেরোসিনের দাম লিটারপ্রতি ৩৪ রুপি বেড়ে ৪৬৮ রুপি এবং লাইট ডিজেল অয়েলের দাম ৩০ রুপি বেড়ে ৩৯৫ রুপিতে নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ৬ মার্চ পেট্রোল ও ডিজেলের দাম লিটারপ্রতি ৫৫ রুপি বাড়ানো হয়েছিল।

দেশটির জ্বালানিমন্ত্রী আলি পারভেজ মালিক জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য হয়ে পড়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।

তবে এই পরিস্থিতিতে নিম্নআয়ের মানুষ, কৃষক, মোটরসাইকেল চালক এবং গণপরিবহন খাতকে সহায়তা দিতে সীমিত ভর্তুকির পরিকল্পনাও নিয়েছে সরকার।

উল্লেখ্য, পাকিস্তান তার জ্বালানি চাহিদার বড় অংশ আমদানিকৃত তেলের ওপর নির্ভরশীল। দেশটি মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত থেকে তেল আমদানি করে, যা হরমুজ প্রণালি দিয়ে পরিবাহিত হয়। এই গুরুত্বপূর্ণ রুটে সামান্য বিঘ্ন ঘটলেও তার প্রভাব পড়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থায়।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News