1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“চাঁপাইনবাবগঞ্জে ট্রাকে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে ৩ মাদক কারবারি গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন এলাকায় মালবাহী ট্রাকে অভিনব কায়দায় গাঁজা পরিবহনকালে বিপুল পরিমাণ মাদকসহ ৩ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৫, সিপিসি-১।

র‍্যাব সূত্রে জানা যায়, ০২ এপ্রিল ২০২৬ তারিখে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৫, রাজশাহী, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর একটি আভিযানিক দল সদর থানাধীন মহানন্দা সেতু টোল ঘর সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি মালবাহী ট্রাক তল্লাশি করে ৪৯.৫০০ কেজি অবৈধ মাদক গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোঃ আলফাজ মিয়া (২৩), ২। ট্রাক চালক মোঃ রকি আহমেদ (২৬) এবং ৩। হেলপার মোঃ সানোয়ার আহমেদ (১৯)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা হবিগঞ্জ জেলা থেকে গাঁজা সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন কানসাট এলাকায় সরবরাহের উদ্দেশ্যে নিয়ে আসছিল।

অভিযানের সময় ট্রাকের পেছনে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় বিশেষ কৌশলে রাখা বস্তার ভেতর থেকে ১৪টি পলিথিনে মোড়ানো ৪৯.৫০০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও ১৩০ বস্তা গার্মেন্টস ঝুট, ২টি স্যালো মেশিন, মাদক পরিবহনে ব্যবহৃত ট্রাক, ৪টি মোবাইল ফোন এবং নগদ ১২,৮০০ টাকা জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‍্যাব জানিয়েছে, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News