1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন

“আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৫ সদস্য গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজশাহী জেলার তানোর থানা এলাকা থেকে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতা মোঃ জসিম উদ্দিন জুয়েল মোলুসহ ৫ জনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫ ও র‍্যাব-১২ এর যৌথ আভিযানিক দল।

র‍্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ০৩ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ৮:২০ ঘটিকায় র‍্যাব-৫, রাজশাহী ও র‍্যাব-১২, বগুড়ার যৌথ দল রাজশাহী জেলার তানোর থানাধীন কচুয়া নামাপাড়া গ্রাম এবং বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন মোকামতলা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে। এ সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের মূলহোতা মোঃ জসিম উদ্দিন জুয়েল (৩৩)সহ আরও ৪ জনকে গ্রেফতার করা হয়।

অভিযানে ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ট্রাক, দেশীয় অস্ত্র, বিভিন্ন যন্ত্রপাতি ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামিরা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর এলাকায় দেশীয় ধারালো অস্ত্র দিয়ে ভয়ভীতি প্রদর্শন করে ডাকাতি করে আসছিল। আসামিদের বিরুদ্ধে বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, দিনাজপুরসহ বিভিন্ন জেলায় একাধিক মামলা রয়েছে।

জিজ্ঞাসাবাদে মূলহোতা জসিম উদ্দিন জুয়েল ডাকাতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News