1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

হামের হঠাৎ আঘাতে মর্মাহত স্বাস্থ্যমন্ত্রী, রোববার থেকে টিকাদান কর্মসূচি শুরু

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পঠিত

স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, হাম হঠাৎ বজ্রপাতের মতো এসে পড়েছে এবং কোনো প্রস্তুতি ছিল না। এতোগুলো শিশু মৃত্যুর ঘটনায় তিনি মর্মাহত।

আজ বৃহস্পতিবার (২ এপ্রিল) সকালে রাজধানীর শেরেবাংলা নগর শিশু হাসপাতালে গিয়ে মন্ত্রী এসব কথা জানান।

মন্ত্রী জানান, ইউনিসেফের কাছ থেকে সংগ্রহ করা টিকা দিয়ে আগামী রোববার (৫ এপ্রিল) থেকে সারাদেশে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে। হামের ভ্যাকসিন সংগ্রহে প্রস্তুতি চলমান, এবং টিকা হাতে পেতে এক মাস সময় লাগবে।

এ সময় পোর্টার, স্বাস্থ্য সহকারী ও সহকারী স্বাস্থ্যকর্মীদের বেতন ও দাবির বিষয়ও দ্রুত সমাধান করার আশ্বাস দেন তিনি।

গত ২৪ ঘণ্টায় রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে ১০ জন রোগী ভর্তি হয়েছেন, যাদের মধ্যে ৫ জন হামে আক্রান্ত। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, হামে আক্রান্ত একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের তত্ত্বাবধায়ক উল্লেখ করেছেন, পরিস্থিতি মোকাবেলায় ডাক্তার ও নার্সসহ পর্যাপ্ত জনবল জরুরি ভিত্তিতে বাড়ানো প্রয়োজন।

উল্লেখ্য, রোববার থেকে দেশের ৬ মাস থেকে ১০ বছর বয়সী শিশুদের জন্য বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে। এ জন্য দেশজুড়ে স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News