1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“যাত্রাবাড়ীতে চাঞ্চল্যকর হত্যা মামলার মূল আসামি গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৭ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সংঘটিত চাঞ্চল্যকর হত্যা মামলার মূল অভিযুক্ত মোঃ আব্দুল্লাহ রাজু (৪১)-কে গ্রেফতার করেছে ডিএমপির যাত্রাবাড়ী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, ভিকটিম তার স্বামীর সঙ্গে দক্ষিণ সায়েদাবাদ এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আসামির সঙ্গে তার পূর্ব পরিচয় থাকায় নিয়মিত যাতায়াত ছিল এবং তাদের মধ্যে আর্থিক লেনদেনও চলত। পরবর্তীতে লেনদেন সংক্রান্ত বিরোধের জের ধরে তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়।

ঘটনার দিন ৩০ মার্চ ২০২৬ তারিখ বিকাল আনুমানিক ৪:০০ ঘটিকায় আসামি ভিকটিমের বাসায় যায়। পরে বিকাল আনুমানিক ৫:৪৫ ঘটিকায় জরুরি কথা বলার কথা বলে ভিকটিমকে বাসার ছাদে নিয়ে যায়। সেখানে কথাকাটাকাটির এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে ভিকটিমের শ্বাসনালীসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পালিয়ে যায়।

পরবর্তীতে সন্ধ্যা আনুমানিক ৬:৪০ ঘটিকায় ভিকটিমের শাশুড়ি তাকে রক্তাক্ত অবস্থায় ছাদে পড়ে থাকতে দেখে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা রুজু করা হয়। মামলার তদন্তে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় ২ এপ্রিল ২০২৬ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে আসামিকে গ্রেফতার করা হয়। এ সময় ঘটনাস্থলে ফেলে যাওয়া একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News