1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“ফকিরাপুলে সিটিটিসির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজধানীর ফকিরাপুল এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।

গ্রেফতারকৃতের নাম আব্দুর রহমান (৪২)।

সিটিটিসি সূত্রে জানা যায়, ২ এপ্রিল ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১১:৩০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারের সময় তার হেফাজত থেকে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও মাদক বিক্রির সঙ্গে সংশ্লিষ্ট ৩ হাজার টাকা নগদ অর্থ এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

প্রাথমিক তথ্যে জানা যায়, সে দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় ইয়াবা সরবরাহ ও বিক্রির সঙ্গে জড়িত ছিল।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News