1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন

‘প্রতিরোধ ফ্রন্ট আরও শক্তিশালী’—মার্কিন দাবিকে নাকচ করলেন ইরানি কমান্ডার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ৩৩ বার পঠিত

ইরানের সামরিক বাহিনীর খাতাম-আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের কমান্ডার মেজর জেনারেল আলি আব্দোল্লাহি বলেছেন, প্রতিরোধ ফ্রন্ট দুর্বল হয়নি; বরং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে প্রতিপক্ষকে চাপে ফেলেছে। তিনি প্রতিরোধ জোটের পতনের মার্কিন দাবিকে সরাসরি নাকচ করেন।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দেশটির সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বুধবার দেওয়া বক্তব্যে আব্দোল্লাহি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ধারণা করেছিল ইসলামি প্রতিরোধ ফ্রন্ট ভেঙে পড়ছে বা দুর্বল হয়ে পড়েছে। কিন্তু বাস্তবে তারা এই জোটের অভূতপূর্ব শক্তির মুখোমুখি হয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের আনসারুল্লাহ এবং ইরাকের বিভিন্ন প্রতিরোধ গোষ্ঠী ইরানি বাহিনীর সঙ্গে সমন্বয়ে সাহস, ঈমান ও দৃঢ়তার পরিচয় দিয়েছে। তার দাবি, এসব শক্তি প্রমাণ করেছে যে মার্কিন নেতৃত্ব ও ইসরাইলি শাসনব্যবস্থা তাদের মোকাবিলায় ব্যর্থ এবং শেষ পর্যন্ত এই শক্তিশালী ফ্রন্টের সামনে নতি স্বীকার করা ছাড়া তাদের বিকল্প নেই।

এ সময় মেজর জেনারেল আব্দোল্লাহি লেবানন, ইয়েমেন ও ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জিহাদি চেতনা, শক্তি ও অবিচল অবস্থানের প্রশংসা করেন এবং তাদের ধারাবাহিক সাফল্যের জন্য শুভকামনা জানান।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News