1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

দেশে জ্বালানির সংকট নেই, আতঙ্কে কেনাকাটাই বাজারে প্রভাব ফেলছে

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১১৯ বার পঠিত

সরকারের পক্ষ থেকে আবারও জোর দিয়ে বলা হয়েছে, দেশে বর্তমানে জ্বালানি তেলের কোনো সংকট নেই। পেট্রোল, অকটেন ও ডিজেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। মূলত আতঙ্কে অতিরিক্ত কেনাকাটা (প্যানিক বায়িং) এবং অবৈধ মজুতের প্রবণতার কারণেই বাজারে সাময়িক প্রভাব পড়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্মসচিব ও মুখপাত্র মুনির হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, অবৈধ মজুত রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। গত ৩ মার্চ থেকে ১ এপ্রিল পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার অবৈধ জ্বালানি উদ্ধার করা হয়েছে। বর্তমানে দেশে দৈনিক ১২০০ মেট্রিক টন পেট্রোল এবং ১৪০০ মেট্রিক টন ডিজেলের চাহিদা থাকলেও সরবরাহে কোনো ঘাটতি নেই।

মুখপাত্র আরও জানান, দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারির জন্য অপরিশোধিত তেল নিয়ে নতুন জাহাজ আসছে, যা মজুত ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।

সারাদেশে কৃষকদের জন্য ডিজেলের প্রাপ্যতা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এছাড়া, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো চিঠির জবাবের অপেক্ষায় রয়েছে সরকার।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News