1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“নীলফামারীতে অবৈধ জ্বালানি বিক্রির অভিযোগে দোকানদারকে ২০,০০০ টাকা জরিমানা করেছে র‌্যাব-১৩”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৯৩ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

নীলফামারী জেলার জলঢাকা থানাধীন মীরগঞ্জ ইউনিয়নের পশ্চিম শিমুলবাড়ী সালটিতলা মোড়স্থ একটি দোকানে অবৈধভাবে জ্বালানি মজুত ও বিক্রির দায়ে ৩২ বছর বয়সী মোঃ আতাউর রহমানকে ২০,০০০/- টাকা জরিমানা করেছে র‌্যাব-১৩, রংপুরের একটি যৌথ ভ্রাম্যমান আদালত।

র‌্যাব সূত্রে জানা যায়, ‘বাংলাদেশ আমার অহংকার’ মূলমন্ত্রকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন নিয়মিতভাবে হত্যা, ধর্ষণ, ডাকাতি, মাদক ও অস্ত্র উদ্ধার, চোরাকারবারী এবং অবৈধ মজুতসহ সকল সামাজিক অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় ৩১ মার্চ ২০২৬ ইং তারিখ রাত ৯:০৫ ঘটিকায় র‌্যাব-১৩, রংপুর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, জলঢাকা ও থানা পুলিশ যৌথভাবে অভিযান পরিচালনা করে। মোঃ আতাউর রহমানের দোকান থেকে ৫ লিটার পেট্রোল (প্রায় ৫৮৫ টাকা) ও ৫০ লিটার ডিজেল (প্রায় ৫,০৫০ টাকা) জব্দ করা হয়। ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক তাকে জরিমানা করা হয়।

র‌্যাব-১৩ জানিয়েছে, অবৈধ মজুতদারী এবং অতিরিক্ত দামে জ্বালানি বিক্রির মতো অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি কার্যকর থাকবে এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News