1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

“গোয়ালন্দঘাটে ৬৪ গ্রাম হেরোইনসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১০”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় প্রায় সাড়ে ছয় লক্ষ টাকা মূল্যমানের ৬৪ গ্রাম হেরোইনসহ একজন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

র‌্যাব সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি অনুসরণ করে র‌্যাব নিয়মিত অভিযান পরিচালনা করছে। এর ধারাবাহিকতায় ১ এপ্রিল ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১১:১৫ ঘটিকায় র‌্যাব-১০, সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন সংবাদের ভিত্তিতে দৌলতদিয়া ফেরীঘাট সংলগ্ন এলাকায় পরিচালিত অভিযানে প্রায় ৬,৪০,০০০/- টাকা মূল্যের ৬৪ গ্রাম হেরোইনসহ একজন পেশাদার নারী মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম—
১. মোসাঃ তাহেরা খাতুন (৪১), পিতা মোঃ নওশাদ আলী, সাং-উজানপাড়া, পোস্ট-মাটিকাটা, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী।

প্রাথমিক তদন্তে জানা যায়, গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য অবৈধভাবে সংগ্রহ ও রাজবাড়ী জেলাসহ আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ তাকে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর জন্য হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১০ জানিয়েছে, মাদক সমাজের ভয়াবহ ব্যাধি, যা যুবসমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে, পারিবারিক বন্ধনকে ক্ষতিগ্রস্ত করছে এবং জাতীয় নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। তাই র‌্যাব দৃঢ়ভাবে বিশ্বাস করে, “মাদক নির্মূলে জিরো টলারেন্স” নীতির বাস্তবায়ন ছাড়া নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নত সমাজ গঠন সম্ভব নয় এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News