1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন

বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলার আসামি জয়পুরহাট থেকে গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৭৪ বার পঠিত

রংপুরের পীরগঞ্জে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলার প্রধান আসামি সিমিয়ন হাসদা সৈকত (২০) কে জয়পুরহাট থেকে গ্রেফতার করেছে র‍্যাব।

র‍্যাব জানায়, ২০২২ সালে ফেসবুকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে আসামির পরিচয় হয় এবং পরবর্তীতে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কের সুযোগ নিয়ে আসামি একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে।

অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১৪ জানুয়ারি ভিকটিমের বাড়িতে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে আসামি। পরে বিয়ের কথা বললে সে অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় ভিকটিম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

ঘটনার পর আসামি আত্মগোপনে চলে গেলে র‍্যাব-১৩ (রংপুর) ও র‍্যাব-৫ (জয়পুরহাট) এর যৌথ দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯ মার্চ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বাগজানা এলাকায় তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News