
দুর্নীতির অভিযোগের মুখে হাইকোর্ট বিভাগের বিচারপতি রেজাউল হাসান (এমআর হাসান) পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৩১ মার্চ) তিনি প্রধান বিচারপতির কাছে পদত্যাগপত্র পাঠান, যা পরে রাষ্ট্রপতির কাছে প্রেরণ করা হয়।
তার বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে দুর্নীতির অভিযোগে তদন্ত চলছিল। অভিযোগ রয়েছে, বিচারপতির দায়িত্বে থাকাকালীন কোম্পানি বেঞ্চে দায়িত্ব পালনকালে তিনি একাধিক ব্যবসায়ীর কাছ থেকে অর্থ নিয়ে রায় প্রভাবিত করেছেন।
এছাড়া ২০২৩ সালের ২ ডিসেম্বর বনানীর ইউ লুপে এক সড়ক দুর্ঘটনায় তার ছেলে ট্রাফিক সার্জেন্ট মহুয়ার বাবা মনোরঞ্জন হাজমকে গাড়িচাপা দিলে তা নিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। অভিযোগ ওঠে, বিচারপতির প্রভাব খাটিয়ে সে সময় থানায় মামলা না নেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হয়েছিল।
৫ আগস্ট পরবর্তী সময়ে যেসব বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত শুরু হয়, তাদের মধ্যে এমআর হাসান অন্যতম ছিলেন। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে সিদ্ধান্ত নিতে বলা হয়, যার প্রেক্ষিতে তিনি পদত্যাগ করেন।
Leave a Reply