1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

জ্বালানি সংকটে স্কুলে আংশিক অনলাইন ক্লাসের ভাবনা, মন্ত্রিসভায় প্রস্তাব বৃহস্পতিবার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ১০৯ বার পঠিত

জ্বালানি সংকটের কারণে স্কুল পর্যায়ে অনলাইন-অফলাইনের সমন্বয়ে ক্লাস নেওয়ার পরিকল্পনা করছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (২ এপ্রিল) মন্ত্রিপরিষদ বৈঠকে এ প্রস্তাব উত্থাপন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে আলোচনা শেষে তিনি এ তথ্য জানান।

শিক্ষামন্ত্রী বলেন, রমজানসহ বিভিন্ন কারণে সৃষ্ট পাঠদান ঘাটতি পোষাতে শনিবারও স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জ্বালানি সংকট, যানজট ও হামের প্রাদুর্ভাব বিবেচনায় রেখে বিকল্প পদ্ধতি হিসেবে অনলাইনে ক্লাস নেওয়ার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।

তিনি জানান, এক জরিপে প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী ও অভিভাবক আংশিক অনলাইন শিক্ষার পক্ষে মত দিয়েছেন। তবে পুরোপুরি অনলাইন শিক্ষা চালু হলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে—এ বিষয়টিও বিবেচনায় রাখা হচ্ছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী কাজ চলছে উল্লেখ করে তিনি বলেন, বৃহস্পতিবারের মন্ত্রিসভা বৈঠকে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে এবং সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর কথা ভাবা হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য করা যায় কি না, সে বিষয়ে আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থা থাকতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।

এছাড়া মহানগরীগুলোতে যানজট ও জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রো ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার মতো বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News