1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

ভুয়া ফেসবুক আইডি দিয়ে প্রতারণার অভিযোগে গ্রেফতার একজন প্রতারক

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২২ বার পঠিত

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ভুয়া ফেসবুক আইডি তৈরি করে প্রতারণা চালানোর অভিযোগে মোঃ রিপন (২৩) নামের এক প্রতারককে গ্রেফতার করেছে।

ডিবি সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সরকারি গুরুত্বপূর্ণ ব্যক্তি ও অন্যান্য ব্যক্তিদের ছবি ও নাম ব্যবহার করে ফেসবুকে ভুয়া আইডি তৈরি করত এবং বিভ্রান্তিকর পোস্টের মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণার শিকার করত।

গ্রেফতারকৃত রিপনকে সোমবার (৩০ মার্চ) বিকেল আনুমানিক ৪:৩০ ঘটিকায় শাহবাগ থানাধীন পিজি হাসপাতালের ক্যান্সার ভবনের সামনে অভিযান চালিয়ে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

মোবাইল ফোন বিশ্লেষণে “Doctor. Ayesha Khatun” নামে লগইন থাকা একটি ভুয়া ফেসবুক আইডি পাওয়া গেছে, যার মাধ্যমে আইজিপি মহোদয়সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি ব্যবহার করে প্রতারণা চালানো হতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রিপন তার সহযোগীদের সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করছিল। গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News