1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

এক-এগারো সরকারের কুশীলব সাবেক ডিজিএফআই কর্মকর্তা আফজাল নাছের গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ৪৬ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

এক-এগারো সরকারের কুশীলব হিসেবে আলোচিত ডিজিএফআইয়ের সাবেক লেফটেন্যান্ট কর্নেল ও পরিচালক মো. আফজাল নাছের (৬১) কে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার (৩০ মার্চ) ভোরে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। তবে কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানা যায়নি।

ডিবি সূত্রে জানা যায়, মো. আফজাল নাছের ২০০৬ সালের মার্চ থেকে ২০০৮ সালের মার্চ পর্যন্ত ডিজিএফআইয়ের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এক-এগারো সরকারের সময় বিভিন্ন আলোচিত ঘটনায় তার সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

এর আগে একই সময়ের আরও দুই সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেফতার করে ডিবি, যারা বর্তমানে রিমান্ডে রয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এক-এগারো সরকারের সময় বিভিন্ন রাজনৈতিক নেতার ওপর নির্যাতনের ঘটনায় মো. আফজাল নাছেরের নাম উঠে আসে। এছাড়া বিভিন্ন ব্যক্তিকে হেনস্তা ও জোরপূর্বক ভিডিও ধারণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

গ্রেফতারকৃত আফজাল নাছেরের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News