1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

“যাত্রাবাড়ীতে হানি ট্র্যাপ চক্রের দুই সদস্য গ্রেফতার, লুণ্ঠিত ৬৭ হাজার টাকা উদ্ধার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২৬
  • ১০৬ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

ঢাকা, ২৯ মার্চ ২০২৬ – ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযান শেষে একটি সংঘবদ্ধ হানি ট্র্যাপ চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো আ. গাফ্ফার সরকার (৪৫) ও শিরিন আক্তার ওরফে সুমাইয়া (২৫)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে নগদ ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

যাত্রাবাড়ী থানা সূত্রে জানা যায়, বুধবার (২৫ মার্চ) যাত্রাবাড়ী থানাধীন গোবিন্দপুর এলাকায় নূর মসজিদ সংলগ্ন একটি বাসায় পূর্বপরিকল্পিতভাবে এক ব্যবসায়ীকে ফাঁদে ফেলে চক্রের সদস্যরা তাকে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করে তার কাছ থেকে মোট দুই লাখ ৫৯ হাজার ৭০০ টাকা হাতিয়ে নেয়।

শিরিন আক্তার ওরফে সুমাইয়া পূর্বপরিচয়ের মাধ্যমে ভুক্তভোগীকে শনির আখড়া এলাকায় দেখা করার কথা বলে ডেকে আনে। পরে তাকে একটি বাসায় নিয়ে গিয়ে পূর্বপরিকল্পিতভাবে আরও কয়েকজন সহযোগী প্রবেশ করে মারধর করে এবং আপত্তিকর ভিডিও ধারণের মাধ্যমে ব্ল্যাকমেইল করে টাকা আদায় করার চেষ্টা চালায়।

রবিবার (২৯ মার্চ) যাত্রাবাড়ী থানা পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনির আখড়া ও গোবিন্দপুর এলাকায় অভিযান পরিচালনা করে চক্রের মূল দুই সদস্যকে গ্রেফতার করে এবং তাদের হেফাজত থেকে ৬৭ হাজার টাকা উদ্ধার করা হয়।

চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে এবং বাকি লুণ্ঠিত অর্থ উদ্ধারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News