1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

যশোরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়া, ছুরিকাঘাতে নামিদ জখম

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩৮ বার পঠিত

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি:-
যশোর আনসার ক্যাম্প এলাকার নাদিম মাহমুদ (৩০) নামে এক যুবক পরকীয়ায় জড়িয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে গুরুতর জখম করা হয়েছেন। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাদিম মাহমুদ বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাকি শিকদারের ছেলে। শুক্রবার (২৭ মার্চ) দিবাগত (শনিবার) রাত ৩টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিমের সঙ্গে তার বন্ধু শামিমের (৩২) স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন অভিযোগে ক্ষুব্ধ ছিলেন শামিম। এরই জেরে গত রাতে শামিম মোবাইল ফোনে কল করে নাদিমকে যশোর মেডিকেল কলেজের সামনে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় শামিম।

তাৎক্ষণিক মেডিকেল কলেজের দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে নাদিমের পরিবারকে খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শামিম পলাতক রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, অভিযুক্তকে আটকে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News