1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

“চাঁপাইনবাবগঞ্জে ২৫ বোতল এসকাফসহ মাদক কারবারি গ্রেফতার”

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ৯৪ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দারিয়াপুর হাতাপাড়া এলাকা থেকে ২৫ বোতল এসকাফ (ফেন্সিডিল সমজাতীয় মাদক) জব্দসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৫, সিপিসি-১, রাজশাহী।

র‌্যাব সূত্রে জানা যায়, ২৭ মার্চ ২০২৬ তারিখে র‌্যাব-৫ এর একটি আভিযানিক দল নিয়মিত টহল ও মাদকবিরোধী অভিযান পরিচালনার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শিবগঞ্জ উপজেলার মনাকষা এলাকা থেকে এক ব্যক্তি মাদক নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয়েছে।

এরই প্রেক্ষিতে দুপুর আনুমানিক ২টায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন দারিয়াপুর (হাতাপাড়া) পুলিশ বক্সের পশ্চিম পাশে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। চেকপোস্ট চলাকালীন বিকাল ২টা ৩০ মিনিটে রাজশাহী অভিমুখী একটি সিএনজি থামানোর সংকেত দিলে একজন যাত্রী পালানোর চেষ্টা করে। পরে র‌্যাব সদস্যরা তাকে আটক করে।

আটককৃত ব্যক্তি রমজান হোসেন সাদ্দাম (৩১), পিতা মৃত আয়েশ, সাং- তারাপুর পোড়াপাড়া, মনাকষা ইউনিয়ন, থানা- শিবগঞ্জ, জেলা- চাঁপাইনবাবগঞ্জ। তার দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে তার সাথে থাকা স্কুল ব্যাগের ভেতর থেকে একটি কাগজের বক্সে রাখা ২৫ বোতল এসকাফ উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত মাদক পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র‌্যাব জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News