
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যজুড়ে মার্কিন সেনাদের অবস্থান নিয়ে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, মার্কিন সেনাদের আবাসস্থল হিসেবে ব্যবহৃত হোটেলগুলোকে লক্ষ্যবস্তু করা হতে পারে।
শুক্রবার (২৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে এ তথ্য প্রকাশ করেছে Al Jazeera।
ইরানের সশস্ত্র বাহিনীর মুখপাত্র Abolfazl Shekarchi বলেন, কোনো হোটেলে মার্কিন সেনারা অবস্থান নিলে সেটিকে ইরানের দৃষ্টিতে সামরিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যেখান থেকেই হামলা চালাক না কেন, ইরানও পাল্টা জবাব দিতে প্রস্তুত।
এর আগে বৃহস্পতিবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi অভিযোগ করেন, উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা Gulf Cooperation Council (জিসিসি)ভুক্ত দেশগুলোর বেসামরিক অবকাঠামোকে ‘মানব ঢাল’ হিসেবে ব্যবহার করছে মার্কিন বাহিনী।
এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, সংঘাতের শুরু থেকেই মার্কিন সেনারা জিসিসিভুক্ত দেশগুলোর সামরিক ঘাঁটি ছেড়ে হোটেল ও অফিস ভবনে আশ্রয় নিচ্ছে। এ প্রেক্ষিতে তিনি অঞ্চলজুড়ে হোটেল কর্তৃপক্ষকে মার্কিন সেনাদের বুকিং না নেওয়ার আহ্বান জানান।
Leave a Reply