
আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :
ময়মনসিংহ জেলার তারাকান্দা থানার ৬ বছর বয়সী এক শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি নিপেন সেন (৪৫)-কে গ্রেফতার করেছে র্যাব-১৪, ময়মনসিংহ।
এজাহার সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে নাবালিকা শিশু প্রতিবেশী নিপেন সেনের বাড়িতে তার ছেলের নববধূকে দেখতে যায়। এসময় বাড়িতে অন্য কেউ না থাকায় আসামি শিশুটিকে খেলার কথা বলে ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। পরে শিশুটি কান্নারত অবস্থায় বাড়িতে ফিরে ঘটনাটি জানালে পরিবারের সদস্যরা তাকে গুরুতর অবস্থায় দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ২৮ সেপ্টেম্বর ২০২৫ তারিখে তারাকান্দা থানায় মামলা নং-২৪ দায়ের করেন, যা নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ এর ৯(১) ধারায় রুজু করা হয়।
Leave a Reply