
রাশিয়া ইরানে ড্রোন পাঠাচ্ছে, যা শিগগিরই দেশটিতে পৌঁছাতে পারে—এমন তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস, দুই মার্কিন গোয়েন্দা কর্মকর্তার বরাতে।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান শুরুর পরই ইরান গোপনে ক্রেমলিনের সঙ্গে আলোচনা শুরু করে। মার্চের শুরুতেই সহায়তা পাঠানো হয়েছে। মস্কো থেকে পাঠানো জাহাজে ড্রোনের পাশাপাশি ওষুধ ও খাদ্যসামগ্রীও রয়েছে, যা চলতি মাসের শেষ নাগাদ ইরানের বন্দরে পৌঁছানোর কথা।
এর আগে তেহরানকে স্যাটেলাইট ছবি ও গোয়েন্দা তথ্য সরবরাহ করেছে মস্কো।
এ বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ সরাসরি কিছু স্বীকার করেননি। তিনি বলেন, অনেক ভুয়া তথ্য ছড়ানো হচ্ছে। তবে ইরানের নেতৃত্বের সঙ্গে আলোচনা চলছে বলে স্বীকার করেন তিনি।
Leave a Reply