1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

রাজশাহীতে পরিত্যক্ত ওয়ান শুটার গান ও রাবার বুলেট উদ্ধার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৮৪ বার পঠিত

রাজশাহীর কাটাখালী থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটার গান ও ৬টি রাবার বুলেট উদ্ধার করেছে র‍্যাব-৫।

বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে রাজশাহী মহানগরীর কাটাখালী থানাধীন টাঙ্গন মধ্যেপাড়া পদ্মা নদীর ঘাট সংলগ্ন এলাকায় র‍্যাব-৫ এর একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে নদীর তীরবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে এ অস্ত্রের মালিকানা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা অস্ত্র ফেলে পালিয়ে যায়। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রাজশাহী জেলার চারঘাট থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News