
চট্টগ্রামের রাউজান থানা এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড ১২ বোরের তাজা কার্তুজ উদ্ধার করেছে র্যাব-৭।
বুধবার (২৫ মার্চ) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে রাউজান থানাধীন কদলপুর ইউনিয়নের ভোমরপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অস্ত্রধারীদের অবস্থানের খবর পেয়ে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি একটি লাল রঙের শপিং ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগ তল্লাশি করে একটি দেশীয় তৈরি রিভলবার ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গুলি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্টদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব।
Leave a Reply