1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

প্রস্তাবে রাজি না হলে কঠোর হামলার হুমকি যুক্তরাষ্ট্রের, শর্তে অটল ইরান

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪২ বার পঠিত

প্রস্তাবে রাজি না হলে ইরানের ওপর আরও বড় হামলা চালানো হবে—এমন হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। তবে নিজেদের অবস্থানে অনড় রয়েছে তেহরান।

ওয়াশিংটন-তেহরান আলোচনার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump-এর দাবি আবারও প্রত্যাখ্যান করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী Abbas Araghchi।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, বিভিন্ন মধ্যস্থতাকারীর মাধ্যমে বার্তা পাঠাচ্ছে ট্রাম্প প্রশাসন, তবে এখনো সরাসরি কোনো আলোচনা হয়নি।

যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা পরিকল্পনাকে ‘অযৌক্তিক’ মনে করছে তেহরান—এমন তথ্যও জানিয়েছে একাধিক গণমাধ্যম।

এর আগে সংঘাত নিরসনে ১৫ দফার একটি প্রস্তাব মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইরানে পাঠায় যুক্তরাষ্ট্র। এতে নিষেধাজ্ঞা শিথিল, বেসামরিক পারমাণবিক সহযোগিতা, পারমাণবিক কর্মসূচি সীমিতকরণ, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার তদারকি, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

তবে স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা, ক্ষতিপূরণ এবং হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ কিছু গুরুত্বপূর্ণ শর্তে কোনো ছাড় দিতে রাজি নয় তেহরান।

এদিকে হোয়াইট হাউস সতর্ক করে বলেছে, প্রস্তাবে রাজি না হলে ইরানকে বড় ধরনের পরিণতির মুখোমুখি হতে হবে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News