
গাজীপুরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৪ লাখ টাকা মূল্যের ১০৭ বোতল (৮০.২৫ লিটার) অবৈধ বিদেশি মদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে গাজীপুর জেলার কালিয়াকৈর থানাধীন চন্দ্রা এলাকায় চেকপোস্ট বসিয়ে র্যাব-১, সিপিএসসি গাজীপুরের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেফতারকৃতরা হলেন— আশরাফুল আলম (২২) ও মো. শামীম মিয়া (২৪)। তাদের কাছ থেকে ১০৭ বোতল বিদেশি মদ, ২টি মোবাইল ফোন এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা থেকে পিকআপে করে মদের বড় চালান গাজীপুরে আনা হচ্ছিল। এ সময় চন্দ্রা এলাকায় চেকপোস্ট বসিয়ে গাড়িটি থামিয়ে তল্লাশি চালিয়ে এসব মাদক উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কালিয়াকৈর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply