1. admin@nawabganjnews.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা মামলার মূল আসামি স্বামীসহ দুইজন গ্রেফতার

Nawabganj News ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪৩ বার পঠিত

আলভী মাহমুদ আলিফ প্রতিনিধি :

বরগুনা জেলার তালতলী থানার চাঞ্চল্যকর স্ত্রী হত্যা মামলার মূল আসামি ঘাতক স্বামী মোঃ ফরহাদ পহলান এবং তার সহযোগী আব্দুর রব পহলান’কে গ্রেফতার করেছে র‍্যাব-৭ ও র‍্যাব-৮ এর যৌথ আভিযানিক দল।

নিহত ভিকটিম মোছাঃ আছিয়া আক্তার (২৩) বরগুনা জেলার তালতলী থানার মৌরভী পাড়া গ্রামের বাসিন্দা। প্রায় ৬ বছর পূর্বে মোঃ ফরহাদ পহলানের সাথে তার বিয়ে হয় এবং তাদের দুই ছেলে সন্তান রয়েছে। বিয়ের পর থেকেই ফরহাদ পহলান ও তার পরিবার যৌতুকের দাবিতে ভিকটিমের ওপর বিভিন্নভাবে শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল।

গত ৬ মার্চ ২০২৬ তারিখ রাত আনুমানিক ১২টার দিকে আসামি ভিকটিমের পিতাকে ফোন করে জানায়, তার মেয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে ভিকটিমকে বারান্দায় শুয়ে থাকা অবস্থায় দেখতে পান এবং তার গলাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন লক্ষ্য করেন। পরবর্তীতে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে তালতলী থানায় ৫ জনকে এজাহারনামীয় ও অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি হত্যা মামলা দায়ের করেন।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৭, চট্টগ্রাম জানতে পারে যে, মামলার প্রধান আসামিরা চট্টগ্রাম জেলার জোরারগঞ্জ থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। এরই প্রেক্ষিতে ২৪ মার্চ ২০২৬ তারিখ সন্ধ্যায় র‍্যাব-৭ ও র‍্যাব-৮ এর যৌথ আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে আব্দুর রব পহলান (৬০) ও তার ছেলে মোঃ ফরহাদ পহলান (৩০)’কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর
© All rights reserved © 2026 Nawabganj News
প্রযুক্তি সহায়তায়: Nawabganj News